আজকের রাশিফল
আজ ১৩ ডিসেম্বর, রোজ মঙ্গলবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।
ধনু : অপ্রত্যাশিত কোনো উপহার পেতে পারেন। দৈনিক কাজকর্মে সাফল্য ও সুনাম বজায় থাকবে। প্রত্যাশা পূরণে বাধা দূর হবে। সাফল্য লাভের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসারে অগ্রসর হতে হবে। রোমান্স শুভ।
মকর : পরিবারের মানুষের কাছে আপনার সততার প্রমাণ দিতে পারবেন। কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগতি হবে। কাজে উন্নতির যোগ ও সুনাম বৃদ্ধি পাবে। ভুল সংশোধনের সুযোগ পাবেন। নিজের শক্তির ওপর বিশ্বাস রাখবেন।
কুম্ভ : কোনো যোগাযোগে লাভবান হতে পারেন। কর্মক্ষেত্র আগের তুলনায় শুভ। অবহেলার কারণে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। ব্যবসায় ছাপ থাকলেও লাভবান হবেন। সবার সঙ্গে মিলেমিশে কাজ করুন।
মীন : কোনো কাজে আর্থিক সুবিধা পেতে পারেন। নতুন পরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত রয়েছে। ব্যবসায়ীরা অল্প পরিশ্রমেই লাভবান হবেন। থেমে থাকা কাজের অগ্রগতি হবে। নিজের সিদ্ধান্তের ওপর আস্থা রাখুন।
মেষ : দরকারি কাজ মেটানোর জন্য শুভ দিন। অর্থভাগ্য অন্য দিনের তুলনায় ভালো হবে। কারো দরকারি কাজে আপনাকে সাহায্য করতে হতে পারে। নিজের বুদ্ধি ও পরিশ্রম আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে।
বৃষ : কোনো সমস্যা সমাধানের পথ পেতে পারেন। অপ্রয়োজনীয় ব্যয় বাড়তে পারে। পরিবারের ব্যাপারে মানসিক চাপ একটু বাড়বে। অন্যের ওপর নির্ভরতা কমাতে হবে। উপযুক্ত কাজ করার জন্য শক্তি সঞ্চয় করুন।
মিথুন : আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত হতে পারে। কোনো কাজ করে মানসিক শান্তি পেতে পারেন। পরিবেশ অনুকূলে থাকবে। আগের কাজ শেষ না করে নতুন কিছু শুরু করবেন না। প্রিয়জনের কাছে থাকুন।
কর্কট : পেশাগত দিক ভালো থাকবে। ব্যবসায়ীরা নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। বন্ধুর সহযোগিতা পাবেন। কোনো আর্থিক সহযোগিতা পাওয়ার সম্ভাবনা আছে। আশাবাদী হোন এবং আলোকিত দিকটি দেখুন।
সিংহ : কোনো পরিকল্পনার অগ্রগতি হবে। দূরে ভ্রমণের জন্য আলোচনা হতে পারে। কাজে উৎসাহ বাড়বে। আপনার কাজের দ্বারা অন্যকে খুশি করতে পারবেন। সময়োচিত সিদ্ধান্ত কাজে সাফল্য আনবে।
কন্যা : প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে। আপনার কাজে অন্যদের সমর্থন পাবেন। বিরূপ পরিস্থিতিও অনুকূলে নিয়ে আসতে পারবেন। কল্যাণমূলক কাজে আনন্দ পাবেন। আর্থিক লেনদেনে মনোযোগী হোন।
তুলা : আগের তুলনায় মানসিক চাপ কমবে। যৌথভাবে কিছু করার সুযোগ আসতে পারে। দাম্পত্য ক্ষেত্রে ভুল-বোঝাবুঝির অবসান হবে। ব্যবসায় মন্দা থাকলেও উন্নতির যোগ আছে। স্পর্শকাতর বিষয়ে ধৈর্য ধরুন।
বৃশ্চিক : কাজে পারদর্শিতা দেখাতে পারবেন। সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। অবসাদের ফলে কিছু কাজ অসম্পূর্ণ থাকতে পারে। নিজের মধ্যে উৎসাহ আনুন। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে। শরীর ভালো রাখুন।
প্রীতি / প্রীতি
গরমে উপকারী ডিটক্স পানীয় সম্পর্কে জেনে নিন
মাড়ির যে সমস্যা অবহেলা করবেন না
থ্যালাসেমিয়া: দেশে দুই কোটির বেশি বাহক, প্রতিরোধে কী করবেন
পজিটিভ প্যারেন্টিং কী? যেভাবে মেনে চলবেন
৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে
পহেলা বৈশাখে ঘুরবেন, মেকআপে যেসব ভুল করবেন না
স্বাস্থ্যের জন্য উপকারী হলুদ পানি
কেউ আপনার শক্তি নষ্ট করছে? যেভাবে বুঝবেন
জামরুল খাবেন যে কারণে
গরমে রসালো ফল খাওয়ার ইচ্ছা বেশি হয় কেন?
খেজুর না কি গুড়, ওজন কমানোর জন্য কোনটি বেশি ভালো?
তরমুজের খোসার এই উপকারিতাগুলো জানতেন?