ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির কর্মীরা, সতর্ক অবস্থানে পুলিশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১২-২০২২ দুপুর ২:৪

পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাক দিয়ে মঞ্চ বানিয়ে প্রতিবাদ সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এরই মধ্যে নয়াপল্টনসহ আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিএনপি'র ভারপ্রাপ্ত দফতর সম্পাদক এমরান সাহেল প্রিন্স বলেন, আজকের এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খন্দকার মোশারফ হোসেন। প্রতিবাদ সমাবেশে মাইক ব্যবহারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে মাইক ব্যবহারের অনুমতি থাকায় আমরা মাইক ব্যবহার করছি।

নয়াপটন কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। সবার মধ্যেই উত্তেজনা লক্ষ্য করা গেছে। রাস্তার ওপর ত্রিপল বিছিয়ে বসতে শুরু করেছেন নেতাকর্মীরা। নানা রকম স্লোগান দিচ্ছেন তারা।  বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চারটি ট্রাক দিয়ে তৈরি করা হয়েছে প্রতিবাদ সমাবেশের মঞ্চ। আর ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত দেওয়া হয়েছে মাইক।

অন্যদিকে ফকিরাপুল মোড় ও নাইটিঙ্গেল মোড়সহ আশপাশের গলি, হোটেল ভিক্টোরিয়ার নিচেসহ বিভিন্ন স্থানে সতর্ক অবস্থায় নিয়োজিত আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, বিএনপির প্রতিবাদ সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থানে রাখা হয়েছে পুলিশ সদস্যদের। এছাড়া নাশকতার মতো কিছু দেখলে অ্যাকশনে যাবে আইনশৃঙ্খলা বাহিনী।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় ত্রিপল বিছিয়ে বসার প্রস্তুতি নিচ্ছেন দলীয় কর্মীসমর্থকরানয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় ত্রিপল বিছিয়ে বসার প্রস্তুতি নিচ্ছেন দলীয় কর্মীসমর্থকরা বিএনপির প্রতিবাদ সমাবেশে মাইক ব্যবহারের বিষয়ে জানতে চাইলে ডিসি হায়াতুল ইসলাম খান বলেন, বিএনপির পক্ষ থেকে মাইক ব্যবহারের জন্য আবেদন করেছে। অনুমতি সাপেক্ষে তারা মাইক ব্যবহার করছে।

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন