ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

প্রকল্প সহায়তার বিষয়ে কোরিয়ার সাথে বসছে সরকার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১২-২০২২ দুপুর ২:২১

কোরিয়া সরকার বাংলাদেশের কয়েকটি প্রকল্পে অর্থায়ন করার আগ্রহ প্রকাশ করেছে। এই অর্থায়নের সামগ্রিক বিষয় নিয়ে দেশটির প্রতিনিধিদলের সাথে আলোচনায় বসছে বাংলাদেশ সরকার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) আগামী দুদিন এ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, কোরিয়ান এক্সিম ব্যাংকের মাধ্যমে এ সহায়তা দিতে চেয়েছে দেশটি। কোরিয়া ইকোনমিক ডেভেলপমেন্ট প্রমোশন ফ্যাসিলিটি (ইডিপিএফ) নামে একটি নতুন তহবিল গঠন করেছে। সেখান থেকে অর্থায়ন করতে চায় ঢাকা মেট্রোরেল লাইন-৪, সাউদার্ন রুট অব মেট্রোরেল-৫ এবং ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে। আরও আছে ঢাকা রিং রোড প্রকল্প এবং মেঘনা ব্রিজ প্রজেক্ট। এসব প্রকল্প সংশ্লিষ্টরাও বৈঠকে উপস্থিত থাকবেন। এ অবস্থায় আজ ও আগামীকাল কোরিয়া সরকার ও সে দেশের এক্সিম ব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে দুদিনের বৈঠকে বসছে ইআরডি।

বৈঠকে প্রকল্পগুলোয় অর্থায়নের পাশাপাশি কোরিয়ার নতুন অর্থনৈতিক সহায়তা কর্মসূচির বাস্তবায়ন নিয়েও বিস্তারিত আলোচনা করবে উভয়পক্ষ।

এমআরটি লাইন-৪ নির্মাণ করা হবে রাজধানীর কমলাপুর হয়ে সাইনবোর্ড এবং নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত। এটি উড়াল ও পাতাল সমন্বয়েই তৈরি করা হবে। এর জন্য সম্ভাব্যতা সমীক্ষা করতে উন্নয়ন সহযোগী সংস্থা খুঁজছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ২০৩০ সালের মধ্যে এটির নির্মাণকাজ শেষ করতে চায় সরকার। সেক্ষেত্রে কোরিয়ান এক্সিম ব্যাংক তাদের সহায়তার কথা জানিয়েছে।

এছাড়া ২০৩০ সালের মধ্যে রাজধানীর গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত ১৭ দশমিক ৪০ কিলোমিটার মেট্রোরেল এমআরটি-৫ নির্মাণের উদ্যাগ নেওয়া হয়েছে। এর মধ্যে গাবতলী থেকে আফতাবনগর পশ্চিম পর্যন্ত ১২ দশমিক ৮০ কিলোমিটার পাতাল এবং আফতাবনগর সেন্টার থেকে দাশেরকান্দি পর্যন্ত ৪ দশমিক ৬০ কিলোমিটার উড়াল মেট্রোরেল হওয়ার কথা। 

প্রীতি / প্রীতি

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩

দোকানে মাংস বিক্রি করতে হলে ‘পরীক্ষিত’ সিল থাকতে হবে : ডিএসসিসি প্রশাসক

রোজার পর এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে আজ

২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিলো যুক্তরাষ্ট্র

স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বাংলাদেশে ২ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়া

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু

ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৮০