বিনিয়োগ বিকাশে এক সাথে কাজ করবে বিডা ও ব্রীজ টু বাংলাদেশ
আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর কনফারেন্স হলে , বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ব্রীজ টু বাংলাদেশ এর মধ্য এক সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে “বিনিয়োগ বিকাশে এক সাথে কাজ করবে বিডা ও ব্রীজ টু বাংলাদেশ” বলে মন্তব্য করেন বিডার নির্বাহী চেয়ারম্যান জনাব লোকমান হোসেন মিয়া । উক্ত সমঝোতা স্মারক অনুষ্ঠান সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য জনাব মতিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান জনাব লোকমান হোসেন মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে গত একযুগে পুরোপুরি পাল্টে গেছে বাংলাদেশ, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বিদ্যুৎ , যোগাযোগ ব্যাবস্থা, অবকাঠামো উন্নয়ন, মাথাপিছু আয়, রাজনৈতিক স্থিরতা প্রতিটি সেক্টরে অভুতপূর্ণ উন্নয়ন বাংলাদেশ কে এখন বিনিয়োগের সেরা গন্তব্যে পরিণত করেছে। তাছাড়া আমাদের রয়েছে বিশাল ডোমেস্টিক মার্কেট এবং তারুণ্য শক্তি , যা বিনিয়োগকারীদের কাছে অনেক বেশি কাঙ্ক্ষিত।
এসময়ে তিনি আরো বলেন, আজ বিডা ও ব্রীজ টু বাংলাদেশ এর মধ্যে সমঝোতা স্মারক ফলে বহিঃবিশ্বে বিশেষ করে উত্তর আমেরিকার ও ইউরোপের দেশগুলোতে ব্র্যান্ড বাংলাদেশের প্রচার এবং বাংলাদেশে বিনিয়োগ সুবিধাগুলো তুলে ধরা আরো সহজ হবে। এর মধ্য দিয়ে দেশে আরো বেশি বিদেশি বিনিয়োগ আসবে বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে , বিডার নির্বাহী সদস্য জনাব মতিউর রহমান বলেন, এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বিনিয়োগ বিকাশের গতি আরো বৃদ্ধি পাবে এবং বিদেশ থেকে বাংলাদেশে বিনিয়োগের অর্থ প্রেরণ আরো বেশি সহজ হবে।
এ সময়ে ব্রীজ টু বাংলাদেশ ভাইস চেয়ারম্যান জনাব সাজেদুল চৌধুরী শন বলেন, “বিডা’র সাথে কাজ করতে পেরে আমরা আনন্দিত, এখন থেকে আমরা বিশ্বের বিভিন্ন দেশে রো শো আয়োজন সহ , বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ তুলে ধরা ও বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আনার লক্ষ্যে কাজ করব, ইতোমধ্যে আমরা এ বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছি।“ উল্লেখ্য যে সমঝোতা স্মারক অনুষ্ঠানে, বিডা’র নির্বাহী সদস্য জনাব মোঃ মতিউর রহমান (অতিরিক্ত সচিব) ও ব্রীজ টু বাংলাদেশের ভাইস চেয়ারম্যান সাজেদুল চৌধুরী শন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বিডা ও ব্রীজ টু বাংলাদেশে এর উর্ধত্মন কর্মকর্তাবৃন্দ সহ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদ প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / প্রীতি
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার
জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন
Link Copied