ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

একটি শর্ত মানলেই শ্রীলেখার সঙ্গে ডেটে যাওয়ার সুযোগ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫-৭-২০২১ দুপুর ১১:১০

টলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সোশ্যাল মিডিয়ায় তিনি দারুণ অ্যাকটিভ। লাইভে এসে প্রায়ই ভক্তদের সঙ্গে কথা বলেন। সেই ধারাবাহিকতায় বুধবার ইনস্টাগ্রাম থেকে লাইভে আসেন কিছু সময় আড্ডা দিতে। সেখানে তিনি জানান, একটি মাত্র শর্ত মানলেই তার সঙ্গে কফি ডেটে যাওয়া যাবে।

কী সেই শর্ত? শ্রীলেখা জানান, তার ভালোবাসা পেতে হলে পথপশুদের ভালোবাসতে হবে, তাদের দেখভাল করতে হবে। নিয়মিত যত্ন নিতে হবে পথের অসহায় কুকুর, বিড়ালদের। সহজ কথায়, পশুপ্রেমী হতে হবে তার ভক্তকে। তবেই তিনি তাকে ডেটে নিয়ে যাবেন!

প্রমাণ হিসেবে ওই অনুরাগীকে পথপশুদের যত্ন নেয়ার ছবি শ্রীলেখাকে পাঠাতে হবে সোশ্যাল মাধ্যমকে। এর পরই সঞ্জীব নামে এক ভক্ত জানতে চেয়েছিলেন, কী করে তিনি শ্রীলেখাকে তার ভালোবাসার কথা জানাবেন? উত্তরে সঞ্জীবকে ওই শর্তটি ফের মনে করিয়ে দেন অভিনেত্রী। বলেন, পশুদের ভালোবাসলেই কিছুটা সময় সঞ্জীবের সঙ্গে কাটাবেন।

হঠাৎ এমন দাবি কেন? শ্রীলেখার বক্তব্য, ‘পথপশুদের দায়িত্ব কেউ নিতে চায় না। অবহেলা করে। আমি ওদের কষ্ট দেখতে পারি না। প্রতিবেশিদের সঙ্গে এ নিয়ে নিত্য অশান্তি। মামলা চলছে। ওরা যাতে নিরাশ্রয় না থাকে, তার জন্যই আমার এই পদক্ষেপ। আমাকে ‘ভালোবাসি’ বলার আগে ওদের ভালোবাসতে হবে’।

প্রীতি / প্রীতি

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী