প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন রওশন ও জি এম কাদের
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় তাদের সঙ্গে হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও জি এম কাদের দীর্ঘক্ষণ বৈঠক করেছেন। বৈঠকে জাতীয় পার্টির মধ্যে চলমান জটিলতা নিরসন এবং সম্প্রতি যে ৭টি আসন শূন্য হয়েছে, সেসব আসনে জাতীয় পার্টির প্রার্থী দেওয়ার বিষয় নিয়েও আলোচনা হয়।
এসময় জাতীয় পার্টির মধ্যে বিরাজমান সংকট নিরসনেও আলোচনা হয়েছে। পরে দুপুর তিনটার দিকে গণভবন ত্যাগ করেন রওশন, জি এম কাদের ও সাদ এরশাদ।
সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন রওশনপন্থী নেতা ইকবাল হোসেন রাজু। তিনি জানান, দুপুর ১১টার পরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তারা। তবে কি বিষয়ে বৈঠকে হয়েছে জানা নেই।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন