ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

২৬শে মার্চের আগে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা : মুক্তিযুদ্ধ মন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১২-২০২২ দুপুর ১১:৪৩

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, শহীদ বুদ্ধিজীবিদের তালিকা নিয়ে একটা জাতীয় কমিটি আছে। তারা এ বিষয়ে কাজ করছে।

এ পর্যন্ত দেড় হাজার বুদ্ধিজীবীর তালিকা আমরা করেছি। এছাড়া নতুনভাবে আরও ১০০ আবেদন জমা পড়েছে। আশা করছি ২৬শে মার্চের আগে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে খুব কম পরিবার আছে যারা মুক্তিযুদ্ধে তাদের পরিবারের কাউকে হারায়নি। পাকিস্তানি হানাদার বাহিনী যখন বুঝতে পারছিল যে দেশ স্বাধীন হয়ে যাবে, তখন তারা নির্মমভাবে এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে। 

আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী আছেন, যিনি বলেন যে এতো লোক মারা যায়নি, যুদ্ধে এতো হত্যাকাণ্ড হয়নি। প্রকৃত শহীদদের সংখ্যা বিতর্কিত করার জন্য তারা এসব বলছেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন,  সে দলের এক নেতা বলেছেন দেশ নাকি পাকিস্তান আমলে ভালো ছিল। অথচ তাদের পাকিস্তান আজ ব্যর্থ, অকার্যকর রাষ্ট্র। ১৬ ডিসেম্বর পাকিস্তানিরাও আত্মসমর্পন করেছিল, কিন্তু তাদের দোসর আলবদর, রাজাকার তারা আত্মসমর্পণ করেনি। 

তারা এদেশে ঘাপটি মেরে আছে। জামায়াত ইসলাম রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে স্বাধীনতার বিরোধিতা করেছে। তাদের রাজনীতি করার অধিকার স্বাধীন দেশে থাকতে পারে না। এটি জাতীয় দাবি এবং আমি এই দাবির সঙ্গে একমত।

এ সময় আওয়ামী লীগের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আর সকাল থেকেই হাজারো মানুষের শ্রদ্ধায় সিক্ত হচ্ছে রায়ের বাজার বুদ্ধিজীবী বধ্যভূমি। 

প্রীতি / প্রীতি

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

'কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তর সরকারের অন্যতম অগ্রাধিকার'

ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে

অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে চীনের প্রতি আহ্বান প্রতিমন্ত্রীর

সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী চীন

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে

৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা

ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান

পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বর থেকে, বাড়তি বেতন জানুয়ারিতে

এক মাসের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামোর আশা