শাহরুখ-দীপিকার ছবি ও গানকে বয়কটের ডাক
‘পাঠান’ ছবিটি দিয়ে পর্দায় ফিরছে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন জুটি। ছবির ‘বেশরম রঙ’ গানটি সম্প্রতি প্রকাশিত হওয়ার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। অনেকেই শাহরুখ-দিপীকার রসায়নের প্রশংসা করেছেন। আবার কেউ গানটিকে অশ্লীল আখ্যা দিয়ে বয়টকের ডাক দিয়েছেন। ‘পাঠান’ ছবিটিকেও বয়কট করার আহ্বান জানিয়েছেন কেউ কেউ।
‘বেশরম রঙ’ গানে শাহরুখ ও দীপিকাকে আবেদনময় ভঙ্গিতে নাচতে দেখা গেছে। যাদের গানটি পছন্দ হয়নি তারা তীব্র সমালোচনা করছেন। নেটিজেনদের এক অংশ যে শুধু পাঠান ছবিটিকে বয়কটের ডাক দিয়েছে তাই নয়, তারা বলিউডকেও বয়কটের ডাক দিয়েছেন। এই ট্রেন্ড বলিউডে বেশ কয়েকমাস ধরেই চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা এমন ট্রেন্ডের কারণে বলিউডে ভালোমানের ছবিও ব্যবসা করতে পারছে না।
সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘পাঠান’ ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ২৫ জানুয়ারি। এই ছবিতে আরও অভিনয় করেছেন জন আব্রাহাম ও সালমান খান।
প্রীতি / প্রীতি
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন