‘সুলতান’ থেকে ‘মানুষ’, জিতের সঙ্গী মিম
সময়টা বেশ সুরে চলছে ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের। ‘পরাণ’ ও ‘দামাল’ পরপর দুটি ছবিতে সাফল্যের হাওয়া গায়ে মেখে সুবাস ছড়াচ্ছেন ঢালিপাড়ায়। তার অভিনয় ঘ্রাণে মুগ্ধ ওপার বাংলার নির্মাতারাও। মাঝখানে সেতুবন্ধন হিসেবে কাজ করেছেন ঢালিউডের প্রতিভাবান নির্মাতা সঞ্জয় সমদ্দার। এই পরিচালকের ‘মানুষ’-এ জিতের সঙ্গী হচ্ছেন বাংলাদেশের মিম।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে কলকাতার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিদ্যা সিনহা মিম। তার এই যাত্রা বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ছবির শুটিংয়ে অংশ নেওয়ার জন্য। প্রথম ধাপে কলকাতার বিভিন্ন লোকেশনে আট দিন হবে ছবিটির শুটিং হবে বলেও জানা গেছে।
ছবিতে নিজের সংযুক্তির ব্যাপারে মিম জানান, প্রথমে প্রযোজনা সংস্থা থেকেই তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এরপর পরিচালক সঞ্জয় তাকে গল্প শোনান। ছবির গল্প ও নিজের চরিত্র পছন্দ হওয়াতেই ছবিটিতে যুক্ত হন তিনি। এছাড়াও নির্মাতার সঙ্গে কাজের পূর্ব অভিজ্ঞতাও রয়েছে তার।
‘মানুষ’-এ নিজের চরিত্রের ব্যাপারে মিম বলেন, ‘ছবিতে আমার চরিত্রের নাম মন্দিরা। একজন পুলিশ অফিসার। আগে পরাণ-এর অনন্যা, দামাল-এর হোসনা চরিত্রের যেমন ভিন্নতা আছে, ঠিক একইভাবে এখানে মন্দিরা চরিত্রে ভিন্নতা পাবেন দর্শকেরা।’
এর আগে কলকাতার ‘সুলতান-দ্য সেভিয়র’ ছবিতেও জিতের বিপরীতে দেখা গেছে মিমকে। সে হিসেবে এটি হবে জিতের বিপরীতে মিমের দ্বিতীয় ছবি। কাজের ব্যাপারে দুজনার মাঝেমধ্যে আলাপও হয় বলে জানান মিম। জিত যেমন মিমের কাজের প্রশংসা করেন তেমনি মিমও জানান তার ভালোলাগার কথা। জন্মদিনে হয় শুভেচ্ছা বিনিময়।
উল্লেখ্য, বাংলাদেশি পরিচালক সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘মানুষ’ ছবিটিতে জিৎ, মিম ছাড়াও আরও অভিনয় করছেন সুস্মিতা চ্যাটার্জি, জিতু কমল প্রমুখ। জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড থেকে তৈরি হচ্ছে সিনেমাটি।
এমএসএম / এমএসএম
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন