মহান বিজয় দিবস উপলক্ষে
বাকৃবিতে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকাল আড়াই টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের করিডোরে ওই প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিশু-কিশোর কাউন্সিল।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে শিশু কিশোর কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মো. জয়নাল আবেদিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো. আজহারুল ইসলাম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, স্কুলের শিক্ষক, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় প্রায় শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণণ করে। শিশু-কিশোররা তিনটি গ্রুপে চিত্রাঙ্কন িপ্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় শিশু-কিশোররা তাদের চিত্রাঙ্কনের মাধ্যমে মনের গভীর আবেগ অনুসন্ধানে বিজয় দিবসের স্মৃতি ফুটিয়ে তুলে। তারা স্মৃতিসৌধ, বঙ্গবন্ধুর ছবি অঙ্কন, জাতীয় পতাকার ছবিসহ বিজয় দিবসের বিভিন্ন ছবি অঙ্কন করে। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানের অতিথিরা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করে।
সুজন / সুজন
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন