আকাশপথে সক্ষমতা বাড়াতে দুটি হেলিকপ্টার পাচ্ছে পুলিশ
আকাশপথে সক্ষমতা বাড়াতে পুলিশ ২টি হেলিকপ্টার পাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, জঙ্গিবাদের তৎপরতা ও সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা জন্য আকাশপথের টহলের সক্ষমতা বাড়ানো হয়েছে। আকাশপথের টহল বৃদ্ধির জন্য বাংলাদেশ বর্ডার গার্ডকে (বিজিবি) দুটি হেলিকপ্টার দেওয়া হয়েছে। এছাড়া পুলিশের জন্য আরও দুটি হেলিকপ্টার নিয়ে আসা হচ্ছে।
বুয়েট শিক্ষার্থী ফারদিনের হত্যা মামলার তদন্তের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে ডিবি ও র্যাব সুন্দর করে বিশ্লেষণ করে বলেছে। তাদের ওপর আস্থা রাখুন।
জঙ্গিবাদ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। সারা বিশ্বেই জঙ্গিদের উত্থান ঘটানোর চেষ্টা করা হয়েছিল। প্রধানমন্ত্রীর দৃঢ়তার জন্য দেশে জঙ্গিবাদ বিস্তার করতে পারেনি। জঙ্গিবাদ দেশ থেকে সমূলে উৎপাটন না হলেও নিয়ন্ত্রণে রয়েছে। আমরা মনে করি, ধর্মের সঠিক ব্যাখ্যা আমাদের ছেলেরা পাওয়ার পরে এ জায়গা থেকে ফিরে আসছে।
তিনি আরও বলেন, আমরা এ দৃশ্যও দেখেছি, মা তার ছেলেকে আমাদের কাছে ধরিয়ে দিয়েছেন। যারা নিহত হয়েছেন, তাদের মরদেহ স্বজনেরা নেননি। সব সময় দু-একজন ভিন্ন মতের থাকে। যারা আমাদের কাছে আটক আছে, তারাও অনুশোচনায় ভুগছে, তারা ভুল কাজ করেছে।
এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ শহীদ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্ধা জানান।
এমএসএম / এমএসএম
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব
সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী
'কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তর সরকারের অন্যতম অগ্রাধিকার'
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে
অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে চীনের প্রতি আহ্বান প্রতিমন্ত্রীর
সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী চীন
বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা
ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান
পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বর থেকে, বাড়তি বেতন জানুয়ারিতে