ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিজয় দিবসে সাকিবদের গায়ে বিশেষ জার্সি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১২-২০২২ দুপুর ১২:১৫

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি পরাধীনতার শিকল ভেঙে বিজয়ের স্বাদ গ্রহণ করে। এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) নতমস্তকে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। সেই থেকে ১৬ ডিসেম্বর বাঙালির বিজয়ের দিন, বাঙালি জাতির গৌরবের দিন।

বিশেষ সেই দিনটি আজও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছে পুরো দেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যতিক্রমী এক কাজ দিয়ে উদযাপন করছে দিনটি। বাংলাদেশ-ভারতের প্রথম টেস্ট চলছে এখন। সেই টেস্টের তৃতীয় দিন বিজয় দিবসে বিশেষ জার্সি পরে খেলতে নেমেছে সাকিব আল হাসানের দল।

বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট জার্সির বুকের কাছে ডান পাশে সাধারণত উপস্থিতি থাকে পৃষ্ঠপোষকের লোগোর। বিজয় দিবসে আজ সেখানেই এসেছে পরিবর্তন। পৃষ্ঠপোষকের জায়গায় দেখা গেছে বাংলাদেশের পতাকা। তার নিজে হলুদ অক্ষরে লেখা বিজয় দিবসের ৫১তম বর্ষপূর্তি। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এছাড়া বিজয় দিবস উদযাপন আরেকভাবে। মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিজয় দিবস ক্রিকেটে আজ মুখোমুখি হয়েছে শহীদ জুয়েল ও শহীদ মুশতাক একাদশ।

এমএসএম / এমএসএম

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

পানি সহযোগিতা নিয়ে ক‌মি‌টি : ভারতীয় প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৮, মামলা ৫৩

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

নভেম্বর ঢাকা সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার

জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান

দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার

রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হ‌বে না, দরকার পদক্ষেপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ