বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জবি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি
মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। এসময় শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফারুকী ও সাধারণ সম্পাদক আরমান হাসানের নেতৃত্বে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিদিনের সংবাদের সানাউল্লাহ আল ফাহাদ, বাংলা ট্রিবিউনের সুবর্ন আসসাইফ, দৈনিক বাংলার মেহেরাবুল ইসলাম সৌদিপ, এনটিভি অনলাইনের আহনাফ তাহমিদ ফাইয়াজ, ঢাকা প্রকাশের মুজাহিদ বিল্লাহ, বাংলাদেশ জার্নালের অনুপম মল্লিক আদিত্য, দৈনিক জনবাণী'র রিদুয়ান ইসলাম, দৈনিক সকালের সময়ের ইউছুব ওসমান, সাম্প্রতিক দেশকালের শেখ শাহরিয়ার হোসেন, বর্তমান সময়ের রুদ্র শুভসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এর সভাপতি মোস্তাকিম ফারুকী বলেন, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম হয়েছিলো আজ। শ্রদ্ধাভরে স্মরণ করছি সেইসব শহীদদের প্রতি যারা বাংলাদেশের সার্বভৌমত্ব ছিনিয়ে নিয়ে আসতে শহীদ হয়েছেন।
সাধারণ সম্পাদক আরমান হাসান বলেন, প্রায় নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের শেষে আজকের এই দিনে বাংলার ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয়। প্রভাত সূর্যের রক্তাভ ছড়িয়ে পড়ে বাংলাদেশের সকল প্রান্ত। বাঙালির এই ত্যাগ কখনোই ভোলবার নয়।
এর আগে সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান উপাচার্য (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক নেতৃবৃন্ধ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা ও ছাত্রনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied