‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ দিয়ে যাত্রা করছে সিনেবাজ
সময় এখন অনলাইনের। বিশেষ করে করোনার এই মহামারীতে সিনেমা হলগুলো বন্ধ৷ এ সময়ে দর্শক বিনোদন খুঁজে নিচ্ছেন অনলাইনে। গেল কয়েক বছরে বেশ কিছু ওটিটি বা অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম যাত্রা করেছে।
সেই ধারাবাহিকতায় নতুন আরও একটি ওটিটি প্ল্যাটফর্ম যাত্রা করছে। নাম ‘সিনেবাজ’।
আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে পরীক্ষামূলক যাত্রা শুরু করবে অ্যাপসটি। এমনটাই জানিয়েছেন এর কর্ণধার সেলিম খান।
প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান ‘সিনেবাজ’। দুই বাংলার তারকাদের নিয়ে নির্মিত সিনেমাগুলো এতে মুক্তি দেওয়া হবে। পথ চলা শুরু হবে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি দিয়ে।
সেলিম খান জানান, আজ ১৫ জুলাই রাত ৯টা থেকে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি বিনামূল্যে দেখা যাবে সিনেবাজ অ্যাপসে। এ ছাড়া শাপলা মিডিয়া ও শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত নতুন-পুরাতন সব সিনেমা থাকবে এই প্ল্যাটফর্মে।
সিনেবাজে মুক্তির অপেক্ষায় আছে- আগস্ট ১৯৭৫, বিদ্রোহী, কমান্ডো, বিক্ষোভ, লাইভ, অগ্নিবীনা, বুবুজান, লাগ ভেলকি লাগ, মাফিয়া, ছুটি, চোখ, চক্কর সিনেমাগুলো।
এগুলোতে অভিনয় করেছেন দুই বাংলার তারকারা। আছেন শাকিব খান, নিরব, বুবলী, আরিফিন শুভ, সাইমন সাদিক, আনিসুর রহমান মিলন, শান্ত খান, মাহিয়া মাহি, আঁচল, সোহানা সাবা, দীঘি, দেব, শ্রাবন্তী, বনি, কৌশানী প্রমুখ।
'বিনোদন এখানেই’ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করছে ‘সিনেবাজ’। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠানিক উদ্বোধন হবে অ্যাপসটির।
এ দিন সন্ধ্যায় ওটিটি প্ল্যাটফর্মটির উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এমএসএম / এমএসএম
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী