আওয়ামী লীগের নির্বাচনি অঙ্গীকারে থাকছে স্মার্ট বাংলাদেশ : কাদের
ক্ষমতাসীন আওয়ামী লীগের আসছে নির্বাচনি অঙ্গীকারে এবং জাতীয় সম্মেলনে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় থাকছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ২২তম জাতীয় সম্মেলনের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির প্রস্তুতি সভায় একথা বলেন তিনি।
বিএনপি নেতার এক বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নয়, বিএনপিই জাতির সঙ্গে ছলচাতুরি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করার কথা বলেছিলেন, আমরা করেছি। এবার ’৪১ সাল পর্যন্ত স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন তিনি। জাতীয় সম্মেলনে, নির্বাচনেও থাকবে এ অঙ্গীকার। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে আওয়ামী লীগ।
সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে তিনি বলেন, আমরা স্বপ্নের পদ্মা সেতু করেছি। কর্ণফুলী টানেল হচ্ছে। ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন হবে। এতোকিছুর পরও ছলচাতুরি কোথায় করলাম আমরা?
ওবায়দুল কাদের বলেন, বিএনপি তদবির করে নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করে। যুক্তরাষ্ট্র যাতে নিষেধাজ্ঞা দেয় বিএনপি কোমর বেঁধে সে চেষ্টা করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞায় বাংলাদেশ নেই। আওয়ামী লীগই প্রথম শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে বলে এ সময় মন্তব্য করে তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা গণতন্ত্র গিলে খেয়েছে, এতো বছর আমাদের গণতন্ত্র ছিল না। আমাদের সঙ্গে চাতুরি করেছে, আমরা কারও সঙ্গে চাতুরি করিনি। আমরা কারও বিরুদ্ধে ষড়যন্ত্র করিনি, হত্যা ষড়যন্ত্রের শিকার হয়েছি।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন