ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

রাজধানীতে বিএনপির গণমিছিল ৩০ ডিসেম্বর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১২-২০২২ বিকাল ৫:১৮

১০ দফা দাবিতে বিএনপির পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচি রাজধানী ঢাকায় ২৪ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর পালন করা হবে। একই তারিখে আওয়ামী লীগের কাউন্সিল থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে সারাদেশে ২৪ ডিসেম্বর বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হবে।শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কথা জানান।

তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৪ ডিসেম্বর তাদের কাউন্সিল থাকায় আমাদের কর্মসূচি পেছানোর আহ্বান জানিয়েছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে রাজনৈতিক আচরণ করতে চাই। এজন্য ১০ দফার আলোকে পূর্ব ঘোষিত কর্মসূচি পুনঃবিন্যাস করছি।

তিনি আরও বলেন, যেহেতু ঢাকায় আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে, সে ক্ষেত্রে আমরা ২৪  ডিসেম্বর ঢাকায় গণমিছিল করবো না। ঢাকা বাদে সারাদেশে যে কর্মসূচি রয়েছে তা অব্যাহত থাকবে। ঢাকায় ২৪ তারিখের পরিবর্তে ৩০ তারিখ গণমিছিল করবে বিএনপি।

তিনি বলেন, ঢাকা বাদে সারাদের নেতৃবৃন্দকে অনুরোধ করবো ২৪ ডিসেম্বরের গণমিছিল সফল করতে। আর ঢাকা মহানগরীতে ৩০ ডিসেম্বরের এই গণমিছিল যেনো সফল করে। আমাদের এই লড়াইয়ে দেশের অনেক রাজনৈতিক দল যুক্ত হয়েছে। তারা গণতন্ত্র চান, তারা জনগণের নির্বাচিত শাসন চান, তারাও অত্যাচার-অনাচারের অবসান চান, লুটপাটের অবসান চান। তাদের অনেকেই একই কর্মসূচি ঘোষণা করছেন। আগামী দিনে আমরা যুগপৎ আন্দোলের মাধ্যমে এই সরকারকে পতন ঘটাতে পারবো।

আওয়ামী লীগের পক্ষ থেকে যদি কাউন্সিলের আমন্ত্রণ জানানো হয় তালে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতিতে যদির উপর আসলে আলোচনা হয় না। যদি আমন্ত্রণ জানান তাহলে দলে এ নিয়ে আলোচনা হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে ১০ দফা দাবি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এই ১০ দফার ভিত্তিতে আগামীতে যুগপৎ আন্দোলন করবে বিএনপি ও সমমনা দলগুলো। ওই দিন ২৪ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে গণমিছিল কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। 

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন