ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

বিএনপি-জামায়াতের নৈরাজ্য মোকাবিলার ঘোষণা যুব মহিলা লীগের

নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১২-২০২২ বিকাল ৬:৪৪

বিগত দিনের মতো রাজপথে থেকে বিএনপি-জামায়াতের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা মোকাবিলা করতে মাঠে থাকার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের নতুন নেতৃত্ব। 

শনিবার ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা জানান সভাপতি আলেয়া সারোয়ার ডেইজী ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি।

শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ে পুনরায় শ্রদ্ধা জানান।

এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে যুব মহিলা লীগের নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন যুব মহিলা লীগের সৈনিকেরা বিগত দিনের মতো রাজপথে থেকে জামায়াত-বিএনপির নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টাকে মোকাবিলা করবে।

আলেয়া সারোয়ার ডেইজী বলেন, দেশে নারী ভোটারের সংখ্যা অনেক বেশি। গ্রামে-গঞ্জে, আনাচে-কানাচে জামায়াতের মহিলা কর্মীরা বিভ্রান্তকর তথ্য ছড়িয়েছে, আমরা নেত্রীর উন্নয়নগুলোকে সেখানে তুলে ধরবো যুব মহিলা লীগের সকল নেতা কর্মীদের নিয়ে। যুব মহিলা লীগ একটা ক্রান্তিলগ্নে জন্ম হয়েছিল আমরা তখনই শপথ করেছিলাম আমাদের নেত্রীকে বাংলাদেশের জনগণের সেবা করার সুযোগ করে দিয়ে ঘরে ফিরব।

প্রীতি / প্রীতি

অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’