বাকৃবিতে হাসিমুখের শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয় টিএসসির মিনি কনফারেন্স কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ।
জানা যায়, এ বছর ১৭০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ। অনুষ্ঠানে বাকৃবি ক্যাম্পাসের তিন গ্রামের কেওয়াটখালী, বয়রা (নিঝুম দ্বীপ), সমাধানের মোড়ের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
হাসিমুখের সহ-সভাপতি অধ্যাপক ড. ফাতেমা হক শিখা সভাপতিত্বে এবং হাসিমুখের মো মোবারক হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো সাইফুল ইসলাম, প্রভোষ্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নূরুল হায়দার রাসেল, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস, লেকচারার মো. ইফতেখার জাহান ভূঞা, হাসিমুখের সাধরণ সম্পাদক মো রবিউল ইসলাম সহ হাসিমুখের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো সাইফুল ইসলাম বলেন, হাসিমুখের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তাদের কার্যক্রম আরও বৃদ্ধি পাবে। বাংলাদেশ এ অবস্থা থাকুক তা আমরা চাই না। জনগন নিজেরাই সক্ষমতা অর্জন করবে। বাংলাদেশ আরও উন্নত হবে।
প্রীতি / প্রীতি
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন