ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের লেনদেন শুরু
পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ারের লেনদেন ১৩.৩০ টাকায় শুরু হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রথম দিন কোম্পানির অ্যাডজাস্ট ওপেনিং প্রাইস নির্ধারণ করা হয়েছে ১২.১০ টাকা। তবে কোম্পানির শেয়ার দর ১.২০ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে ১৩.৩০ টাকায় শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোম্পানির ২১০টি শেয়ার ৫ বার হাত বদল হয়েছে।
‘এন’ ক্যাটাগরিভুক্ত ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ডিএসইতে ট্রেডিং কোড হচ্ছে: ‘ICICL’।
কোম্পানির আইপিওতে বরাদ্দ পাওয়া শেয়ার আবেদনকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে আজ (১৩ ডিসেম্বর) প্রেরণ করা হয়েছে। গত ২০ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত কোম্পানির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়।
কোম্পানি শেয়ারবাজার থেকে ২০ কোটি ২৬ লাখ ১১ হাজার ০৬০ টাকা উত্তোলনের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যে ২ কোটি ২ লাখ ৬১ হাজার ১০৬টি শেয়ার ইস্যু করে।
পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে আইডিআরএ’র বিধান অনুযায়ী বাধ্যতামূলকভাবে শেয়ারবাজারে তালিকাভুক্তি নিশ্চিত করার পাশাপাশি ফিক্সড ডিপোজিট, সরকারি সিকিউরিটিজ, শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং আইপিও ব্যয় নির্বাহ করবে।
কোম্পানির সর্বশেষ প্রকাশিত ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২০.৯৬ টাকায় এবং পুন:মূল্যায়ন বাদে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭.৪৮ টাকায়। আর কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা।
বর্ণিত আইপিও’র ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও ইসি সিকিউরিটিজ লিমিটেড এবং নিরীক্ষক হিসেবে কাজ করছেঠ ইসলামী আফতাব অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।
উল্লেখ্য, শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।
গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৩৮তম সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।
প্রীতি / প্রীতি
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার