শেয়ারবাজারে ফের দরপতন
শেয়ারবাজারে অস্বাভাবিক উত্থান-পতন যেন পিছু ছাড়ছে না। রোববারও (১৮ ডিসেম্বর) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের চেয়ে লেনদেন কমে সাড়ে ৩০০ কোটি টাকার নিচে নেমে গেছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমে ৬ হাজার ২৪৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে ২ হাজার ২০৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩০৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০টি কোম্পানির। দরপতন হয়েছে ৫৫টি কোম্পানির এবং অপরিবর্তিত আছে ২২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
ডিএসইতে মোট ৩৪০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪২৫ কোটি ২৭ লাখ টাকা।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১ পয়েন্ট কমে ১৮ হাজার ৪৪৬ পয়েন্টে, সিএসসিএক্স দশমিক শূন্য ৬ পয়েন্ট কমে ১১ হাজার ৫২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১৩ হাজার ২৫১ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ১২১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত আছে ৫৬টির। দিন শেষে সিএসইতে ৯ কোটি ২৮ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
প্রীতি / প্রীতি
দাম বেড়েছে সবজির
এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ
কমলো সোনা ও রুপার দাম
নাগালে নেই ইলিশ, সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৪০০ টাকা
সোনার দামে বড় লাফ
ফের বাড়ল জেট ফুয়েলের দাম
চার দফায় ১৩ হাজার বেড়ে সোনার দাম কমলো ২ হাজার
এক ঘণ্টা কমিয়ে ব্যাংক লেনদেন ১০টা থেকে ৩টা
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়েছে
রেশনিংয়ের আগেই ৭ দিনে পৌনে ২ লাখ টন তেল ডিলারদের হাতে
২০০ টাকার নিচে নেই কোনো মাছ
এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা