ডিলারদের সাথে লেনদেনে বিকাশের সল্যুশন ব্যবহার করবে কেএসআরএম
যেকোনো সময় আরো সহজে ও নিরাপদে দেশজুড়ে ডিলারদের সাথে লেনদেন করতে এখন থেকে বিকাশের ‘বি-টু-বি সল্যুশন’ ব্যবহার করবে দেশের অন্যতম বৃহৎ ইস্পাত শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম।
এ লক্ষ্যে সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দু’টির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এবং কেএসআরএম এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার জাহান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বিকাশের গভর্নমেন্ট পার্টনারশিপ অ্যান্ড বিজনেস সেলস বিভাগের প্রধান মাসরুর চৌধুরী, বিজনেস সেলস বিভাগের ভাইস প্রেসিডেন্ট মেহমুদ আশিক ইকবাল, কেএসআরএম-এর মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার জসীম উদ্দিন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই চুক্তির আওতায় কেএসআরএম দেশজুড়ে তাদের ৬ শতাধিক ডিলারদের কাছ থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট সংগ্রহ করতে পারবে। ফলে ছুটির দিনসহ যেকোনো দিন যেকোনো সময় লেনদেনের সুবিধা তৈরি হলো। সারাদেশে ছড়িয়ে থাকা ডিলাররাও সীমিত ব্যাংকিং সময়ের বাধ্যবাধকতা এড়িয়ে যেকোনো সময় সহজে ও নিরাপদে পেমেন্ট করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই।
এমএসএম / এমএসএম
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার