বাকৃবিতে সাহিত্য প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মহান বিজয় দিবস সাহিত্য প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধা সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদীয় গ্যালারীতে ঐ অনুষ্ঠানের আয়োজন করে বাকৃবি সাহিত্য সংঘ।
সাহিত্য প্রতিযোগিতাটি দুইটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। মোট ১২ জন শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়। ৫১ শব্দে বিজয়ের গল্প লেখা নিয়ে অণুগল্প। এই বিভাগে স্নাতক প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিজয়ের ৫১ বছর, সাফল্য ও সম্ভাবনায় বাংলাদেশ লেখা নিয়ে প্রবন্ধ বিভাগ। এ বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে অতিথিরা সাহিত্য প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার প্রদান করেন ।
সাহিত্য সংঘের সভাপতি অধ্যাপক ড. ফাতেমা হক শিখার সভাপতিত্বে এবং সাহিত্য সংঘের সাদিয়া ইসলাম জেবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো আব্দুস সালাম। উপস্থিত ছিলেন সাহিত্য সংঘের সহ-সভাপতি সহকারী অধ্যাপক ফজলে এলাহী এছাড়াও সাহিত্য সংঘের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুস সালাম বলেন, প্রত্যেকের ভিতরে লুকায়িত প্রতিভা রয়েছে। এই প্রতিভা বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে বিকাশিত করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে চেষ্টা করতে হবে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশিত করতে পারলেই সারা বিশ্ব জ্ঞানের আলোয় আলোকিত হবে। শিক্ষার্থীদের একাডেমিক পড়ালেখার পাশাপাশি অতিরিক্ত পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। বঙ্গবন্ধু আমাদের জন্য স্বপ্ন দেখেছিলেন। তিনি স্বপ্ন দেখেছিলেন আমরা যেন বিশ্বের বুকে মাথা উচিয়ে দাড়িয়ে থাকতে পারি। আমাদের মানবিকতা হারিয়ে গেলে হবে না। সবাইকে এক সাথে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
সুজন / সুজন
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন