বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময় : কাদের
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়।
বুধবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দেশের ১০০ মহাসড়ক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠান থেকে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
সেতুমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, তার হাত দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়। তিনি অসম্ভবকে সম্ভব করছেন। বাংলাদেশ আজ ম্যাজিক লিডারশিপে অসাধ্যকে সাধন করছে।”
ওবায়দুল কাদের বলেন, “আজ যে উন্নয়ন প্রকল্প উদ্বোধন হতে যাচ্ছে তা প্রধানমন্ত্রীর সাফল্যের মুকুটে নতুন পালক। সোনালী পালক যুক্ত হল।”
তিনি বলেন, “রাস্তায় ও পরিবহনে শৃঙ্খলা না থাকলে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে না। এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারব না।”
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার কথা বলতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “প্রধানমন্ত্রী আপনি যখন দায়িত্ব দিয়েছিলেন ২০১১ সালে শেষ দিকে তখন আমাকে জিজ্ঞাসা করেছিলেন তুমি এখানে পারবে কিনা। আমি বলেছিলাম কাজের জায়গা চাই। আমাকে কাজের জায়গা দেয়। আপনার ছায়া থাকলে পারব। এরপর দায়িত্ব পাই।”
প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বের কারণে এসব উন্নয়নমূলক কাজ করা সম্ভব হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী আপনি কী চান আমি বুঝতাম। আর আমি কী চাই সেটা মন্ত্রণালয়ে বুঝতো। আপনার (প্রধানমন্ত্রী) নেতৃত্বে আমরা টিম স্পিরিট নিয়ে কাজ করেছি। অনেক বাধা থাকলেও আমরা অতিক্রম করেছি।”
অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় পর্যায়ে দুই হাজার ২১ কিলোমিটার দৈর্ঘের ১০০টি মহাসড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসব সড়ক খুলে দেওয়ার মধ্য দিয়ে পথের দূরত্ব কমার পাশাপাশি কমবে দুর্ভোগও।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সরাসরি সংযুক্ত ছিল টাঙ্গাইল ও খুলনা জেলা। বাকি জেলাগুলো প্রজেক্টরের মাধ্যমে যুক্ত হয়।
প্রীতি / প্রীতি
অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা