কুকুর প্রতি ৫০০ টাকা কর দিতে হবে ঢাকা দক্ষিণে
পশু পালনের জন্য নতুন কর নিয়ম চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। কুকুর পালন করলে প্রতি কুকুরের জন্য ৫০০ টাকা বার্ষিক কর দিতে হবে। এ ছাড়া ঘোড়া ও হরিণ পালনে প্রতিটির জন্য কর দিতে হবে ১ হাজার টাকা।
'সিটি কর্পোরেশন আদর্শ কর তফসিল, ২০১৬'-এর গণবিজ্ঞপ্তি অনুসারে, প্রতিটি পোষা প্রাণীর জন্য বার্ষিক কর দিতে হবে। বিজ্ঞপ্তিতে এসব পোষা প্রাণীর মালিকদেরকে স্ব স্ব অঞ্চলের রাজস্ব বিভাগের বিবিধ আদায় শাখায় উল্লিখিত হারে কর এবং এ করের উপর ১৫ শতাংশ ভ্যাট প্রদান করতে অনুরোধ করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তথ্যানুযায়ী, দক্ষিণ সিটির আওতায় ১২৮টি পোষা কুকুর, ১৪৫টি হরিণ এবং ৪৬টি ঘোড়া রয়েছে। সিটি কর্পোরেশন ইতিমধ্যে এসব পোষা জন্তুর মালিকদের চিঠি দিয়ে করের বিষয়টি অবহিত করেছে।
ঢাকা দক্ষিণের ডেপুটি চিফ রেভেনিউ অফিসার শাহজাহান আলী গণমাধ্যমকে বলেন, সিটি কর্পোরেশন আদর্শ কর তফসিল অনুযায়ী কর্পোরেশনের আওতাধীন প্রতিটি পোষা প্রাণী (কুকুর, হরিণ ও ঘোড়া) পালনের ক্ষেত্রে কর নির্ধারিত রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এর আগে কখনও এক্ষেত্রে কর আদায় হয়নি। চলতি অর্থবছরেই প্রথম পোষা জন্তুর ক্ষেত্রে কর আদায় শুরু হয়েছে। ইতিমধ্যে ২৭টি পোষা প্রাণীর মালিক কর জমা দিয়েছেন বলে জানান তিনি।
তবে ঢাকা দক্ষিণ সিটির এমন সিদ্ধান্তকে অযৌক্তিক বলছেন পশুপ্রেমী ও বিশেষজ্ঞরা। তারা বলছেন, এমন সিদ্ধান্ত প্রাণী পুস্তে মানুষকে নিরুৎসাহিত করবে। উন্নত বিশ্বকে অনুসরণ করে শুধু কর আরোপ করলে মানুষ প্রাণী পুষতে আগ্রহ হারাবে।
প্রীতি / প্রীতি
দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হবে না, দরকার পদক্ষেপ
নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ
মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ
বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল
দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির