ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দেবেন বিএনপির এমপি হারুন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-১২-২০২২ দুপুর ২:১০

আগামীকাল বৃহস্পতিবার স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিবেন বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদ। বুধবার (২১ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনুর রশীদ আগামীকাল বৃহস্পতিবার ২২ ডিসেম্বর বেলা ১১টায় সংসদ সচিবালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দিবেন। এর আগে গত রোববার ১১ ডিসেম্বর সংসদ সচিবালয়ে গিয়ে বিএনপির এমপিরা পদত্যাগপত্র জমা দেন।

এসময় সশরীরে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি আবদুস সাত্তার ভূঞা অসুস্থ থাকায় তার পক্ষে পদত্যাগপত্র নিয়ে এসেছিলেন অন্য এমপিরা। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনুর রশীদ দেশের বাইরে থাকায় মেইলে পদত্যাগপত্র পাঠান। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি।

গত ১০ ডিসেম্বর বিকেলে রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় এমপিরা পদত্যাগের ঘোষণা দেন। 

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন