জ্বালানি খাত ও উদ্ভাবনে বিশেষ অবদান রাখায় বিশেষ সম্মননা পুরস্কার পেয়েছেন বাপেক্স
পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।প্রতিষ্ঠালগ্ন থেকে সততা ও নিষ্ঠার মাধ্যমে জ্বালানি খাতের চ্যালেঞ্জ মোকাবিলা করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করছেন বাপেক্স।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি বাস্তবায়ন, ইনোভেশন এবং শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সমন্বিত ও সম্মিলিত উদ্যোগে বিদ্যমান এবং আগত প্রতিকূলতা নিরসনের চেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি বলেছেন, সততা ও নিষ্ঠার মাধ্যমে জ্বালানি খাতের চ্যালেঞ্জ মোকাবিলা করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জ্বালানি খাতকে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মধ্যে কাজ করতে হয়।
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের জন্যই দেশের বিদ্যুৎ ও জ্বালানির নাজুক অবস্থা থেকে উত্তরণ সম্ভব হয়েছে। টিম ওয়ার্ক, পরিশ্রম এবং একাগ্রতা থাকলে যে কোনো কাজেই সাফল্য আসে। আজকের পুরস্কার পরিশ্রমী ও নিষ্ঠাবান কর্মকর্তা কর্মচারিদের উজ্জ্বীবিত করবে। সেইসঙ্গে অন্য কর্মকর্তাদের মাঝেও ইতিবাচক প্রতিযোগিতাপূর্ণ মনোভাব গড়ে তুলতে সাহায্য করেছেন।
জ্বালানি খাতে বিশেষ অবদান ও উদ্ভাবনের জন্য প্রতিষ্ঠান ক্যাটাগরিতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী’কে বিশেষ সম্মাননা পুরস্কার টি তুলে দেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
এ ছাড়া, ২০২১-২২ অর্থ-বছরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জ্বালানি খাতে বিশেষ অবদান/উদ্ভাবনের জন্য প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড (বাপেক্স) এবং ইস্টার্ন রিফাইনারী লিমিটেড (ইআরএল)।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান এবিএম আজাদ উপস্থিত ছিলেন।সুধু তাই নয় বাপেক্স ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীর কঠোর পরিশ্রমে বাপেক্স জ্বালানি খাত ও উদ্ভাবনী খাতে ও বিশেষ অবদান রেখে যাচ্ছেন প্রতিনিয়ত ।
এমএসএম / এমএসএম
সুপ্রিম কোর্ট বারে ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়
কমলো সোনার দাম
ব্রয়লারের কেজি ২০০, ডিমের ডজন ১৫০
সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০
সোনার দাম আরও বাড়ল
ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ৫২%
একদিন পরই বাড়ল সোনার দাম
কমলো সোনার দাম
সবজির বাজারে বৃষ্টির বাগড়া, বেগুন-কাঁকরোলের দামে সেঞ্চুরি
বিনিয়োগ সংস্কারে উদ্যোগ: বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ রূপরেখায়
ফের কমেছে সোনার দাম
লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম
সোনার দাম আরও কমলো
Link Copied