ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বিএনপির ২৭ দফা প্রস্তাব রাষ্ট্র নির্মাণের ঐতিহাসিক সনদ : তাসমিয়া প্রধান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-১২-২০২২ দুপুর ৩:৪৮

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, শেখ হাসিনার শাসনামলে বর্তমান বিপর্যয়মূখী রাষ্ট্রকে নতুন সংস্কারে বিএনপি তথা তারেক রহমান কর্তৃক ২৭ দফা প্রস্তাবনা আগামীর রাষ্ট্র নির্মাণের ঐতিহাসিক সনদ হিসেবে জনগণ গ্রহণ করেছেন।

বুধবার সকালে আসাদগেট জিইউপি মিলনায়তনে জাগপা আয়োজিত ২৪ ও ৩০ তারিখ ঘোষিত ১০ দফার আন্দোলনে করণীয় শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশকে বিশ্বায়ন রূপে গড়ে তোলতে বিএনপির এই প্রস্তাবনা বিশ্ব প্রসংশনীয়। তবে প্রস্তাবিত দফা গুলো দেশের গণতন্ত্র, সুশাসন, জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

তাসমিয়া প্রধান আরো বলেন, নারীর ক্ষমতায়নে তারেক রহমানের প্রস্তাবনা সকল নারীর জন্য একটি মাইলফলক ইতিহাস ছাপিয়ে যাবে। নারীর প্রতি তারেক রহমান ও বিএনপির এই সম্মান রাষ্ট্রের সুশাসন ও সুখ-সমৃদ্ধি গঠনে বড় ভূমিকা রাখবে। সুতরাং নারীর জাগরণেই হবে রাষ্ট্রের আরেকটি মেরুদণ্ড।

এ সময় আরো বক্তব্য রাখেন জাগপা'র সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আবু মোজাফফর মো. আনাছ, আসাদুর রহমান খান, নিজামুদ্দিন অমিত, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, সহসভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান, সদস্য রিয়াজ রহমান, যুব জাগপা'র সভাপতি নজরুল ইসলাম বাবলু প্রমুখ।

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন