জবি শিক্ষক সমিতির সভাপতি আইনুল, সম্পাদক লুৎফর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জবিশিস) কার্যনির্বাহী পরিষদ ২০২৩ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান নির্বাচিত হয়েছেন।
বুধবার (২১) ডিসেম্বর বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আব্দুল আলীম ফলাফল ঘোষণা করেন।
অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, 'বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর অপটিক্যাল মার্ক রিডার (ওএমআর) যন্ত্রের সাহায্যে দ্রুত ভোট গণনা করে ফলাফল প্রকাশ করা হয়।'
সহ-সভাপতি পদে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সরোয়ার আলম, কোষাধ্যক্ষ পদে ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিরাজ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. এম. এম. গোলাম আদম নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সদস্য পদে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হোসেন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান, ইসলামী স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আমিন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল মালেক, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক দীপিকা মজুমদার, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত জাহান পান্না, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম ও ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা আক্তার নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, এবার নির্বাচনে ছয়টি পদে ৩০ জন পদপ্রত্যাশী শিক্ষক লড়াই করেন। এদের মধ্যে থেকে ১৫ জন নির্বাচিত হন। এবার নির্বাচনে মোট ভোটার ৬৮৪ এবং ভোটে অংশগ্রহণ করেন ৫০৫ জন শিক্ষক।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied