ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

নির্বাচন কমিশনের ওপর কোনো আন্তর্জাতিক চাপ নেই : সিইসি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-১২-২০২২ বিকাল ৫:১৫

নির্বাচন কমিশনের (ইসি) ওপর আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো চাপ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায় বা বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্যে নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই, এটা সরকারের বিষয়, তারা এ ব্যাপারে আলোচনা করবে। যথা সময়ে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করবে কমিশন।’

বুধবার দুপুরে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কমিশন আয়োজিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি। তিনি আরও বলেন, ‘কমিশন সাংবিধানিক নিয়মে নির্বাচন আয়োজন করবে, নির্বাচনে আসতে কোনো দলকে বাধ্য করা হচ্ছে না বরং আহ্বান জানানো হচ্ছে। আমরা সব দলের অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন চাই। বিরোধী দল হিসেবে (বিএনপি) একটি বড় দল, যদি তারা নির্বাচনে অংশ নেয়, তাহলে নির্বাচন আরও অংশগ্রহণমূলক হবে। আমরা আশাবাদী, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ সব রাজনৈতিক দল অংশ নেবে।’

ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রসঙ্গে সিইসি বলেন, বর্তমানে ইভিএম দিয়ে ৫০/৬০টি আসনে ভোটগ্রহণ করা সম্ভব। সব আসনে ইভিএমে ভোট করার জন্য সরকারের কাছে প্রপোজাল দিতে আমাদেরও একটু সময় লেগেছে, বর্তমানে পরিকল্পনা কমিশন এটাকে পরীক্ষা নিরীক্ষা করছে। তারপরও সব আসনে ইভিএমের জন্য দক্ষ জনবল তৈরি করা সময়সাপেক্ষ বিষয়। তবে বাজেট পেলে চিন্তা ভাবনা করা হবে, একেবারে সম্ভব না হলে ব্যালটের মাধ্যমে ভোট হবে।

প্রীতি / প্রীতি

দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার

রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হ‌বে না, দরকার পদক্ষেপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ

বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল

দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে