এক কোটির অধিক ভাতাভোগী ডিজিটাল পদ্ধতিতে ভাতা পাচ্ছেন : সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, এক কোটির অধিক ভাতাভোগী ডিজিটাল পদ্ধতিতে ভাতা পাচ্ছেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ঘরে বসে ভাতা পাওয়ায় ভোগান্তি দূর হয়েছে।
মন্ত্রী আজ, রাজধানীর আগারগাঁওস্থ সমাজসেবা অধিদপ্তরে 'ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশন (সিটিএম)' প্রকল্প হতে সমাজসেবা অফিসারদের মোটরসাইকেল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম।
মন্ত্রী বলেন, সনাতন পদ্ধতিতে ভাতা বিতরণে বিভিন্ন অনিয়ম ও দীর্ঘসূত্রীতার অভিযোগ ছিলো। ভাতা বিতরণ পদ্ধতি সম্পূর্ণ ডিজিটাল হওয়ায় সেসব দূর হয়েছে। ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশন প্রকল্পের মাধ্যমে এক কোটিরও অধিক ভাতাভোগীর ডাটাবেইজ তৈরি করা হয়েছে। বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ধরণের ভাতার হার ও উপকারভোগীর সংখা বড়ানো হয়েছে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের চাকাকে সচল রাখতে সবাইকে কাজ করতে হবে। সরকার সামাজিক সামাজিক সুরক্ষা কর্মসূচির ব্যাপ্তি বাড়িয়েছে। এ সকল কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নর প্রতিমন্ত্রী সমাজসেবা অফিসারদের নির্দেশনা দেন।
এর আগে মন্ত্রী সমাজসেবা কর্মকর্তাদের হাতে মোটরসাইকেলের চাবি হস্তান্তর করেন।
উল্লেখ্য, ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশন (সিটিএম) প্রকল্প হতে ৫৭০ জন উপজেলা ও শহর সমাজসেবা অফিসারের অনুকূলে মোটরসাইকেল বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হবে না, দরকার পদক্ষেপ
নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ
মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ
বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল
দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে
Link Copied