ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

মার্চে বাংলাদেশে আসতে পারেন বিশ্বকাপজয়ী মেসি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১২-২০২২ দুপুর ৪:২৬

আগামী মার্চে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক তারকা ফুটবলার লিওনেল মেসিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ফুটবল বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে নিয়ে আসার জন্য আর্জেন্টিনার সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ফুটবল বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের মানুষদের উচ্ছ্বাস আর্জেন্টিনা সরকারের নজরে এসেছে। তাদের পররাষ্ট্রমন্ত্রী আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে টুইট করে বার্তা পাঠিয়েছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্জেন্টাইন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে একটা চিঠি দেন। 

তার প্রতি উত্তরে বাংলাদেশ সময় বুধবার ভোরে আর্জেন্টিনার রাষ্ট্রপতি টুইট করেছেন। খুব শিগগিরই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে চান এবং দুই দেশের সম্পর্ক গভীর করতে চান। তিনিও (আর্জেন্টিনার রাষ্ট্রপতি) বলেছেন, তারা দূতাবাস খোলার কার্যক্রম এগিয়ে নিতে আগ্রহী। 

প্রীতি / প্রীতি

দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার

রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হ‌বে না, দরকার পদক্ষেপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ

বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল

দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে