ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কলকাতায় রান্নার প্রতিযোগিতা বিচারক বাংলাদেশের শেফ ফারজানা বাতেন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১২-২০২২ বিকাল ৫:৫৮

লুবিষ্টি  কিচেন, রন্ধন শিল্পীদের জনপ্রিয় প্ল্যাটফর্ম। যার শুরু হয়েছিল ২০১৯ সালের ডিসেম্বরে, একটি টিভি শো এর মাধ্যমে।  নতুন করে এই প্লাটফর্ম রন্ধন শিল্পীদের নিজস্ব দক্ষতা প্রকাশের সুযোগ করে দিয়েছে। রন্ধনশিল্পীদের প্রতিভা প্রকাশের কার্যক্রমের ধারাবাহিকতায় সম্প্রতি কলকাতায় আয়োজন করা হয় ভারত ও বাংলাদেশের  জনপ্রিয় রন্ধনশিল্পীদের খাবারের প্রদর্শনী, প্রতিযোগিতা ও ফ্যাশন শো।  

গত ১৭ই ডিসেম্বর কলকাতার বাঙুর এভিনিউয়ের কল কাকলি মুক্তমঞ্চে এ প্রদর্শনী ও ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে দুটি প্রতিযোগিতামূলক বিভাগেই প্রতিযোগীদের উৎসাহ ও উন্মাদনা সকলের নজর কেড়েছে। এই প্রদর্শনী ও প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে বিচারক ছিলেন সেফ ফারজানা বাতেন ও ভারত থেকে ছিলেন শেফ শর্মিষ্ঠা দে। 

বিচার বিশ্লেষণে সহযোগিতা করেছেন শ্রীমতি রঞ্জনা বোস (গ্রুপ এডমিন)। অত্যন্ত দক্ষতার সাথে প্রোগ্রাম পরিচালনা করেছেন শ্রী সুদীপ চট্টোপাধ্যায় (গ্রুপ এডমিন কর্ণধার)। প্রোগ্রামের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বনশ্রী চট্টোপাধ্যায় (কাউন্সিলর) ও রিতা রায় (সোশ্যাল অ্যাক্টিভিস্ট)। 

স্মার্ট শেফ ২০২২ প্রতিযোগিতায় রন্ধন শিল্পীদের বিভিন্ন রকম রান্নার রেসিপি ছিল নতুনত্বে ভরা। অত্যন্ত দক্ষতার সাথে শেফ ফারজানা বাতেন ও শেফ শর্মিষ্ঠা দে তাদেরকে বিভিন্ন মর্যাদায় ভূষিত করেছেন। প্রতিযোগিতা পর্ব শেষে অনুষ্ঠানকে আনন্দময় করার জন্য ছিল ফ্যাশন শো, গ্রীন কুইন কনটেস্ট।

প্রত্যেক বিজয়ী প্রতিযোগীদের  মেমেন্টো, সার্টিফিকেট ও পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে। অনুষ্ঠানে আমার আমি এক কাহিনী গ্রুপের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

প্রীতি / সুজন

দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার

রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হ‌বে না, দরকার পদক্ষেপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ

বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল

দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে