ঢাকা শনিবার, ১৬ মে, ২০২৬

কাদের সাহেব প্রকাশ্যে রাস্তায় হাঁটতে পারলে রাজনীতি ছেড়ে দেব- গয়েশ্বর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১২-২০২২ বিকাল ৭:৪২

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘ওবায়দুল কাদের সাহেবকে বলে খেলা বন্ধ করুন। উনি তত ভালো খেলোয়াড় নন। আপনি পদত্যাগ করে তাকে খেলতে দিন। প্রকাশ্যে যদি রাস্তা দিয়ে হেঁটে যেতে পারেন আমি রাজনীতি ছেড়ে দেব।’

রাজধানীর নয়াপল্টনে বৃহস্পতিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলব- রাষ্ট্রপতিকে বলুন সংসদ বিলুপ্ত করতে। বাংলাদেশের মানুষ পাথরের মতো শক্ত আবার কাদার মতো নরম। তারা আপনাকে ক্ষমা করলেও করতে পারে।’

সম্প্রতি গাজীপুর ইউনিয়ন বিএনপির এক নেতাকে ডান্ডাবেড়ি পরা অবস্থায় জানাজায় অংশ নিতে বাধ্য করা প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? দেশে-বিদেশে সবাই দেখেছেন। মড়ার উপর ডান্ডাবেড়ি পরান। আপনাদের তো মরা মানুষের উপর নৃত্য করার অভ্যাস আছে। পৈশাচিক মনোবৃত্তির পরিণতি ভয়াবহ।

পুলিশের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, নেতাকর্মীদের গ্রেফতারের দিন পুলিশের কারা ডিউটি করেছেন আমরা দু-চারজনকে চিনলেও তাদের তালিকা পুলিশের কাছে আছে।

গয়েশ্বর বলেন, আন্দোলন করি বা না করি এই সরকারকে যেতে হবে। এখন আপনারা প্রতিদিন আমাদের কোর্টে নেন। কিন্তু ক্ষমতা থেকে গেলে আপনাদের ২৪ ঘণ্টা কোর্টে থাকতে হবে। আমরা মামলা না করলেও দেশের ১৮ কোটি মানুষ মামলার প্রস্তুতি নেবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামসহ কারাবন্দি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে জিয়া মঞ্চ এ মানববন্ধনের আয়োজন করে।

সুজন / সুজন

কালীগঞ্জ উপজেলা নির্বাচনে এনসিপি’র চেয়ারম্যান প্রার্থী শাহ সুলতান নাহিদ

প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম

কংগ্রেসের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শামীম আহমদ

হামে আর একটি শিশুর মৃত্যুও দেখতে চাই না: নাহিদ ইসলাম

১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী ঘোষণা করবে এনসিপি

নুসরাতকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ

সংসদে যাওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আইনি লড়াইটা করা: মনিরা শারমিন

বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল বাংলাদেশ কংগ্রেস

সমাবেশ মঞ্চে তারেক রহমান

শুরু হলো বিএনপির শ্রমিক সমাবেশ, বক্তব্য রাখবেন তারেক রহমান

গণহত্যার দোসর এখনো দেশের রাষ্ট্রপতি: সংসদে নাহিদ

সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১–দলীয় ঐক্য

ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ