ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

আওয়ামী লীগের সম্মেলনে যায়নি বিএনপি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-১২-২০২২ দুপুর ১:২১

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বিএনপির তিনজন সিনিয়র নেতাকে আমন্ত্রণপত্র দিলেও তারা যায়নি।শনিবার (২৪ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন শুরু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের তিনজন নেতাকে দাওয়াত দেওয়া হয়েছিল। তবে তারা তিনজনই দেশব্যাপী পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচিতে বিভিন্ন এলাকায় নেতৃত্ব দেবেন। ফলে অন্য কোনো নেতা যাবেন কি না জানা নেই।

তিনি আরও বলেন, নাম উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির ড. খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খানকে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছিল। কিন্তু আজকে দেশব্যাপী গণমিছিলের অংশ হিসেবে ড. মোশাররফ চট্টগ্রামে, মঈন খান খুলনায় ও নজরুল ইসলাম খান কুমিল্লায় অবস্থান করছেন। সে কারণে তাদের আওয়ামী লীগের কাউন্সিলে যাওয়া সম্ভব হয়নি।

এর আগে গত ২৩ ডিসেম্বর দুপুরে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের হাতে তিনটি কার্ড দেন।  কার্ড তিনটিতে তিনজন নেতার নাম উল্লেখ করা ছিল।

আমন্ত্রণ কার্ড ‘গ্রহণ’ করে প্রিন্স আওয়ামী লীগের নেতাদের বলেন, সবাই (নেতাকর্মী) অফিসের বাইরে। আমাদের মহাসচিবসহ নেতারা কারাগারে। নেতাদের সঙ্গে আলাপ করে পরে জানাবো। তাদের কাছে কার্ড পৌঁছে দেব।

বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল শনিবার (২৪ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় বলেন, সারাক্ষণ মেরে পিটিয়ে আহত করে, জেলে পুরে যদি ফুল ছুঁড়ে দেয় সেই ফুল কেউ গ্রহণ করে না। সম্মেলনে দলের পক্ষ থেকে কেউ যাবে কি না জানতে চাইলে তিনি বলেন, না আমার জানামতে কেউ যাচ্ছেন না। 

প্রীতি / প্রীতি

অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’