বড়দিনের আনন্দ বাড়াতে সান্তাক্লজ কেক
বড়দিনের আনন্দ বাড়াতে তৈরি করুন সান্তাক্লজ কেক।
যেসব উপকরণ লাগবে
ডিম ৬টি, ময়দা ১ কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, চিনি আধা কাপ, ভ্যানিলা এসেন্স সিকি চা চামচ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ।
প্রণালী
ময়দা, গুঁড়া দুধ, বেকিং পাউডার একসঙ্গে চেলে নিন।
ডিমের সাদা অংশ ফোম করে চিনি, হলুদ অংশ ও ভ্যানিলা দিয়ে কিছুক্ষণ বিট করে অল্প অল্প করে ময়দার মিশ্রণ মিলিয়ে বেকিং ডিশে ঢেলে ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপে ৩০ থেকে ৩৫ মিনিট বেক করে স্পঞ্জ কেক তৈরি করুন। ওভেন থেকে বের করে টুথপিক ঢুকিয়ে দেখে নিন কেক বেক হয়েছে কিনা।
সফট ক্রিম তৈরি
ইন্সট্যান্ট বাটার, আইসিং সুগার, বাটার ফ্লেভার একসাথে ৮-১০ মিনিট বিট করে নরমাল ফ্রিজে ৮-১০ মিনিট রেখে আবার ৮ মিনিট বিট করুন।
সিরাপ
চিনি-১/২ কাপ, পানি- ১/২ কাপ একসঙ্গে ৫ মিনিট জ্বাল করে ঠাণ্ডা করুন।
ডেকোরেশন
কেক লেবেলার দিয়ে দুই ভাগ করুন। চিনির সিরাপ ব্রাশ করুন। ক্রিমের প্রলেপ দিন। আরেক পিস কেক বসিয়ে আবারও ক্রিমের প্রলেপ দিন।
এবার কেক সান্তাক্লজ আকারে কেটে সুগার সিরাপ লাগিয়ে সফট ক্রিমের সঙ্গে লাল ও চকলেট রং মিলিয়ে সান্তাক্লজ সাজিয়ে পরিবেশন করুন বড়দিনের কেক।
প্রীতি / প্রীতি
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন