ওবায়দুল কাদেরের হ্যাটট্রিক
ফের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করেছেন ওবায়দুল কাদের। আগামী মেয়াদের (তিন বছর) জন্য এ পদে দায়িত্ব পালন করবেন তিনি।
শনিবার (২৪ ডিসেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় কাউন্সিল থেকে তাকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।
জানা গেছে, কাউন্সিল অধিবেশনে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করা হয়। অন্য কোনো প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে তাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেন কাউন্সিলররা। পরে উপস্থিত কাউন্সিলররা করতালি ও শ্লোগানের মাধ্যমে তাকে অভিনন্দন জানান।
এর আগে সকাল সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম সম্মেলন শুরু হয়। বেলা সোয়া ১টার দিকে উদ্বোধনী অধিবেশন শেষ হয়।
এরপর মধ্যাহ্নভোজনের বিরতি দিয়ে বিকেল তিনটায় কাউন্সিলরদের নিয়ে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন (কাউন্সিল অধিবেশন) শুরু হয়।
প্রীতি / প্রীতি
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব
সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী
'কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তর সরকারের অন্যতম অগ্রাধিকার'
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে
অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে চীনের প্রতি আহ্বান প্রতিমন্ত্রীর
সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী চীন
বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা
ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান
পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বর থেকে, বাড়তি বেতন জানুয়ারিতে