ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

দেশে বুস্টার ডোজের আওতায় ৬ কোটির অধিক মানুষ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১২-২০২২ দুপুর ১২:১০

দেশে এখন পর্যন্ত ৬ কোটি ৪৮ লাখ ৯০ হাজার ৭৭০ জন করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকার বুস্টার ডোজ পেয়েছেন। রবিবার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বুস্টার ডোজ পেয়েছেন ৩২ হাজার ৬১৮ জন। আর দ্বিতীয় বুস্টার ডোজ দেওয়া হয়েছে ১৮ হাজার ৯৩১ জনকে। একই সময়ে দেশে প্রথম ডোজ পেয়েছেন ২২ হাজার ৭৮৩ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮ হাজার ৮৫৭ জন এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৩২ হাজার ৬১৮ জনকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন ১৪ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার ৫৭১ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ কোটি ৬৭ লাখ ১৪ হাজার ৩৬৩ জন। এ সময়ে টিকার বুস্টার (তৃতীয়) ডোজ পেয়েছেন ৬ কোটি ৪৮ লাখ ৯০ হাজার ৭৭০ জন।

প্রীতি / প্রীতি

দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার

রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হ‌বে না, দরকার পদক্ষেপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ

বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল

দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে