আ.লীগের সভাপতিমণ্ডলীর প্রথম সভা সোমবার
দলের ২২তম জাতীয় সম্মেলনের এক দিন পরেই নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর সভা ডেকেছে আওয়ামী লীগ। সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা হবে। এতে সভাপতিত্ব করবেন দলীয় সভাপতি শেখ হাসিনা।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, দলের কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে কারা দায়িত্ব পাচ্ছেন তা ঘোষণা করা হবে সভাপতিমণ্ডলীর এ সভায়। দলের ২২তম জাতীয় সম্মেলনে অন্যান্য পদে নতুন নেতৃত্ব নির্বাচিত হলেও কার্যনির্বাহী সংসদের সদস্য পদে কোনো নাম ঘোষণা করা হয়নি।
এছাড়া, সম্পাদকমণ্ডলীতে শ্রমবিষয়ক সম্পাদক, যুব ও ক্রীড়া সম্পাদক এবং উপ-প্রচার সম্পাদকের পদও ফাঁকা রাখা হয়েছে। এ পদ পরবর্তীতে পূরণ করা হবে বলে জানিয়েছিলেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এসব পদও পূরণ হতে পারে সভাপতিমণ্ডলীর প্রথম সভায়।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন