ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

প্রতিবন্ধী বিদ্যালয়ে সরকারি সুবিধা বাড়ানো হচ্ছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১২-২০২২ বিকাল ৫:৫৫

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপের ফলে প্রতিবন্ধীতাকে জয় করে আমাদের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করে বৈশ্বিক পরিমন্ডলে দেশের মুখ উজ্জ্বল করেছে। প্রতিবন্ধী বিদ্যালয়ে সরকারি সুবিধা বাড়ানো হচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারিভাবে প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপন করায় শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ বেড়েছে।

আজ রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে সুইড বাংলাদেশের প্রতিবন্ধী ক্রীড়াবিদদের অংশগ্রহণে জাতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুইড বাংলাদেশের সভাপতি ফরিদ আহমেদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধীতাকে এখন আর অভিশাপ মনে করা হয় না। সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধার ফলে প্রতিবন্ধীরা স্বাভাবিক মানুষের মত জীবন যাপন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জন্য কাজ শুরু করেন। যারা বিভিন্ন সময়ে দেশ পরিচালনা করেছে তারা প্রতিবন্ধীর জন্য কিছু করেননি। 

বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপের ফলে প্রতিবন্ধীতারা স্বাভাবিক মানুষের মত জীবন যাপন করছেন। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করে বৈশ্বিক পরিমন্ডলে দেশের মুখ উজ্জ্বল করেছে।

প্রীতি / প্রীতি

দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার

রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হ‌বে না, দরকার পদক্ষেপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ

বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল

দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে