ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

আর্থিক ব্যবস্থাপনাবিষয়ক প্রতিযোগিতায় প্রথম বিইউপি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১২-২০২২ বিকাল ৫:৩৭

মেটলাইফ প্রেজেন্টস ক্যাপিটালাইজার ২০২২ অনুষ্ঠানটির আয়োজক ছিল বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং বিভাগের সংগঠন-বিইউপি ফিন্যান্স সোসাইটি। ঢাকার হোটেল লা মেরিডিয়ানের স্কাই বলরুমে ১ ডিসেম্বর প্রতিযোগিতাটির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ১৩০টি দলের অংশগ্রহণে প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্বে ৬টি দল নির্বাচিত হয়েছিল।
সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মাদ জয়নুল বারী। আয়োজন প্রসঙ্গে বিইউপি ফিন্যান্স সোসাইটির মডারেটর, সহকারী অধ্যাপক ফারহানা ইয়াসমিন বলেন, ‘আর্থিক ব্যবস্থাপনা এবং পুঁজি বিনিয়োগে বেশ কিছু জটিল কৌশল অবলম্বন করতে হয়। আর এসব কৌশলের মাধ্যমে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে সূক্ষ্ম সংখ্যাগত দক্ষতা ও উপস্থিত বুদ্ধির প্রয়োজন হয়। এ বছরের মেটলাইফ প্রেজেন্টস ক্যাপিটালাইজারের ফাইনালিস্টরা তাঁদের যোগ্যতা ও সৃজনশীলতার প্রমাণ দিয়েই এত দূর এসেছেন। আমি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ব্যাপারে যথেষ্ট আশাবাদী, কারণ বিজয়ীরা তাঁদের সমাধানগুলোয় যথেষ্ট দক্ষতা ও পরিপক্বতা দেখিয়েছে।’
ক্যাপিটালাইজারের এবারের আসরে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের দল অ্যাডভার্স সিলেকশন। দলের সদস্যরা হলেন নাফিস কাজি, মাহিমা তাবাসসুম ও তাহমিদ আহনাফ। বিজয়ীরা ফিন্যান্স ও ব্যাঙ্কিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি দল ওভাররাইটার্স ও ফ্লোর প্রাইস। অনুষ্ঠানটির সহযোগী ছিল প্রথম আলো।

এমএসএম / এমএসএম

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন