ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপির হারুনের আসনেও উপ-নির্বাচন ১ ফেব্রুয়ারি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১২-২০২২ বিকাল ৫:৪৯

বিএনপির সংসদ সদস্য (এমপি) হারুনুর রশীদের পদত্যাগ করা চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনেও আগামী ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। 

আজ সোমবার ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চাঁপাইনবাবগঞ্জ-৩ শূন্য আসনের তফসিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

তফসিল অনুযায়ী, এই আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৫ জানুয়ারি, বাছাই ৮ জানুয়ারি, প্রত্যাহার ১৫ জানুয়ারি এবং ভোটগ্রহণ  ১ ফেব্রুয়ারি।

এর আগে গত ২২ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন হারুন। সেদিনই আসনটি শূন্য ঘোষণা করা হয়। 

তার আগে ১৮ ডিসেম্বর সংরক্ষিত নারী আসন ছাড়া শূন্য হওয়া বাকি পাঁচ (ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-২) আসনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এসব আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলপবাগ মাঠে আয়োজিত সমাবেশ থেকে বিএনপির সাত এমপির পদত্যাগ করার ঘোষণা দেওয়া হয়। এর পরদিন ১১ ডিসেম্বর সশরীরে পদত্যাগপত্র নিয়ে স্পিকারের সঙ্গে দেখা করেন পাঁচজন এমপি। শারীরিক অসুস্থতা ও বিদেশে অবস্থান করায় বাকি দুইজন যেতে পারেননি। পরে সেখান থেকে ছয়জনের আবেদন গ্রহণ করে সংসদ সচিবালয়। সেদিনই ছয়টি আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। 

প্রীতি / প্রীতি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভ্যাবের শুভেচ্ছা

মক্কা চুক্তিতে অংশ নেওয়ার আগে আরও যাচাই-বাছাই করবে বাংলাদেশ

খুব অল্প সময়ে লোডশেডিং কমে যাবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

‘ইন্টারনাল পলিটিক্স নিয়ে আমরা কিছু বলতে চাই না’

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩

দোকানে মাংস বিক্রি করতে হলে ‘পরীক্ষিত’ সিল থাকতে হবে : ডিএসসিসি প্রশাসক

রোজার পর এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে আজ

২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিলো যুক্তরাষ্ট্র

স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বাংলাদেশে ২ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়া

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু