ডিএমপির ৭ থানায় নতুন ওসি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৭ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলি করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, ৭টি থানা হচ্ছে উত্তরা পশ্চিম, মিরপুর মডেল, ওয়ারী, ভাষানটেক, ভাটারা, বিমানবন্দর ও নিউমার্কেট থানা।
অফিস আদেশ সূত্রে জানা যায়, উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীনকে মিরপুর মডেল থানায়, মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিরুর রহমানকে ওয়ারী থানায়, ভাষানটেক থানার ওসি আবুল বাশার মুহাম্মদ আসাদুজ্জামানকে ভাটারা থানায়, ডিএমপির লজিস্টিক বিভাগ বিভাগ ইন্সপেক্টর জানে আলম মুনশীকে ভাষানটেক থানার ওসি হিসেবে, ওয়ারী থানার ওসি মো. কবির হোসেন হাওলাদারকে গোয়েন্দা মতিঝিল বিভাগের ইন্সপেক্টর হিসেবে, লাইনওআর এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহাম্মদ মাসুদ আলমকে উত্তরা পশ্চিম থানার ওসি হিসেবে, দক্ষিণখান থানার ইন্সপেক্টর (তদন্ত) আজিজুল হককে বিমানবন্দর থানায় ওসি হিসেবে, বিমানবন্দর থানার ওসি মো. মনিরুল ইসলামকে ডিবি সাইবার স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগে এবং নিউমার্কেট থানার ওসি মো. আব্দুল লতিফকে অপারেশন বিভাগে ইন্সপেক্টর হিসেবে বদলি করা হয়েছে।
প্রীতি / প্রীতি
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব
সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী
'কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তর সরকারের অন্যতম অগ্রাধিকার'
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে
অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে চীনের প্রতি আহ্বান প্রতিমন্ত্রীর
সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী চীন
বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা
ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান
পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বর থেকে, বাড়তি বেতন জানুয়ারিতে