রসিক নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। ভোটারদের উপস্থিতি আমাদের মতে সন্তোষজনক। সিসি টিভির মাধ্যমে আমরা মনিটরিং করছি। ট্যাবের মাধ্যমে কক্ষে কক্ষে মনিটরিং করছি। ডিজিটাল মাধ্যম, প্রযুক্তি ব্যবহার করে যতটা সুন্দরভাবে নির্বাচনটা পর্যবেক্ষণ করা সম্ভব।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করে নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনের সুস্থতা, শুদ্ধতা সঠিকতা নিশ্চিত করা, সেই কাজটা আমরা করে যাচ্ছি। আপনারা আরও অপেক্ষা করুন। পরে আরও তথ্য জানতে পারবেন। দিন শেষে চূড়ান্ত কথাটা বলা যাবে।
সিইসি বলেন, আমরা বলেছি এখন পর্যন্ত যথেষ্ট ভালো হয়েছে। আমরা দেখি যখন ভোট কার্যক্রম শেষ হবে তখন আপনারা জানবেন আমরাও জানবো। আশা করি, শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে রংপুর ভোট গৃহীত হবে। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এখন যেটা দেখা যাচ্ছে সেটারই ইঙ্গিত।
তিনি আরও বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ধীরগতির বিষয়টি আপেক্ষিক। শেষ পর্যন্ত দেখতে হবে কয়জন লোক ইভিএমে ভোট না দিয়ে চলে গেছে। আমরা সেটা মূল্যায়ন করবো। এখন ধীরগতি হতে পারে, কিন্তু আমাদের কাছে যদি তথ্য আসে ব্যাপক সংখ্যক ভোটার ধীরগতির কারণে ভোটই দিতে পারে নাই, তখন সেটাকে সিরিয়াসলি আমরা গ্রহণ করবো।
রসিক নির্বাচনে ২২৯টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করছে ইসি। সকাল সাড়ে ৮টায় শুরু হয়েছে যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
প্রীতি / প্রীতি
দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হবে না, দরকার পদক্ষেপ
নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ
মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ
বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল
দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির