মেট্রোর প্রথম যাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গী যারা
মেট্রোরেলের যুগে প্রবেশ করল বাংলাদেশ। নতুন যুগের সূচনা হয়েছে তীব্র যানজটের শহর ঢাকার গণপরিবহন ব্যবস্থায়। বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন।
জানা গেছে, দুই শতাধিক সঙ্গী যাত্রী নিয়ে দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধনী যাত্রার যাত্রী হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধন উপলক্ষে উত্তরার দিয়াবাড়ি প্রান্তে আয়োজিত সুধী সমাবেশ থেকে জানানো হয়েছে, প্রথম যাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা, স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থী, মসজিদের ইমাম, পোশাক কর্মী, রিকশা চালক, সবজি বিক্রেতা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, ব্যবসায়ী আর সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
প্রথম যাত্রায় ট্রেনটি চালাবেন মরিয়ম আফিজা। আর আগামীকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে সাধারণ যাত্রীরা মেট্রোরেলে চড়তে পারবেন।
প্রীতি / প্রীতি
দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হবে না, দরকার পদক্ষেপ
নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ
মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ
বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল
দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির