মেট্রোরেল: উত্তরা-মতিঝিল অংশের কাজ শেষ হবে ২০২৩ সালে
এমআরটি-৬ প্রকল্পের মেয়াদ অনুযায়ী ২০২৫ সালের মধ্যে কমলাপুর পর্যন্ত সব কাজ শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগে ২০২৩ সালের মধ্যে মতিঝিল পর্যন্ত কাজ শেষ করতে পারবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।
তিনি জানান, কমলাপুর পর্যন্ত লাইন বর্ধিত করার কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। ওইটুকু কাজ আগামী ২০২৫ সালের মধ্যে শেষ হবে। বুধবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার পরে উত্তরা ১৫ নম্বর সেক্টরের খেলার মাঠে মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় আমিন উল্লাহ নুরী বলেন, ঢাকা মহানগরীতে ৬টি লাইনে গণপরিবহন চালু করার জন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড গঠনের নির্দেশ দেওয়ার পর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ৬টি এমআরটি লাইনের সমীক্ষা শেষ করে।
তিনি বলেন, ২০১৬ সালের ২৬ জুন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২১.২৬ কিলোমিটার এমআরটি লাইন-৬ এর কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অনুমতি স্বাপেক্ষে ২০২৩ সালের জানুয়ারি মাসে এমআরটি লাইন-১ এর কাজ শুরু করা হবে এবং আগামী বছরের জুলাই মাসে এমআরটি লাইন-৫ এর কাজ শুরু করা হবে।
প্রীতি / প্রীতি
দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হবে না, দরকার পদক্ষেপ
নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ
মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ
বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল
দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির