পুরস্কারে বডিবিল্ডারের লাথি, তদন্ত করছে ক্রীড়া মন্ত্রণালয়
ক্ষুব্ধ হয়ে মঞ্চ থেকে নামার পথেই দ্বিতীয় পুরস্কার হিসেবে পাওয়া ব্লেন্ডার মেশিনটিতে সজোরে লাথি মারেন বডিবিল্ডার জাহিদ হাসান। আর মুহূর্তে সেই লাথির ভিডিও ভাইরাল হয়ে যায় অনলাইন মাধ্যমে। শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। বডিবিল্ডিং ফেডারেশন ওঠে জনতার কাঠগড়ায়।
পরে জানা যায়, বিচারকের রায় পছন্দ না হওয়ায় এই কাণ্ড ঘটিয়েছেন জাহিদ। পাল্টা ব্যবস্থা হিসেবে বডিবিল্ডিং ফেডারেশন জাহিদকে আজীবনের জন্য নিষিদ্ধ করে।
ঘটনাটি তদন্ত করে দেখছে দেশের ক্রীড়ার অভিভাবক সংস্থা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি জানিয়েছেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। তাই প্রকৃত ঘটনা কী, তা খতিয়ে দেখতে তদন্ত করছি আমরা।’
গত শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদে জাতীয় শরীর গঠন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় এই অনাকাঙ্খিত ঘটনা ঘটে। পুরস্কারে লাথি দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং চারিদিক থেকে সমালোচনার ঝড় ওঠে।
তারপর বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশন জরুরী সভা করে জাহিদ হাসানকে আজীবন নিষিদ্ধ করে। বডিবিল্ডার জাহিদ বিভিন্ন গণমাধ্যমে দাবি করেছেন, তাকে অন্যায়ভাবে দ্বিতীয় করা হয়েছে; তিনি পুরস্কার নয়, দুর্নীতিকে লাথি দিয়েছেন।
প্রীতি / প্রীতি
দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হবে না, দরকার পদক্ষেপ
নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ
মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ
বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল
দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির