ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ৩৫ কি‌.মি. যানজট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-১২-২০২২ দুপুর ১২:৪

টাঙ্গাইলে ঘন কুয়াশার কার‌ণে বঙ্গবন্ধু সেতু‌তে রা‌তে দুই ঘণ্টা টোল আদায় বন্ধ থাকায় মহাসড়‌কে তীব্র যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা থেকে বাসাইল উপ‌জেলার বাঐখোলা পর্যন্ত ৩৫ কি‌লো‌মিটার মহাসড়‌কে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এতে চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছে যাত্রী ও চালকরা।  

এদিকে মহাসড়‌কে যানজ‌টের কার‌ণে উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা ঢাকাগামী প‌রিবহনগু‌লো বঙ্গবন্ধু ‌সেতুপূর্ব গোলচত্বর থে‌কে ভুঞাপুর দি‌য়ে আঞ্চ‌লিক সড়ক ব‌্যবহার ক‌রে ঘু‌রে যা‌চ্ছে। বৃহস্প‌তিবার (২৯ ডি‌সেম্বর) ভোর রাত থে‌কে মহাসড়‌কে এ যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।  

‌বঙ্গবন্ধু সেতুর ট্রা‌ফিক ক‌ন্ট্রোল রুম সূ‌ত্রে জানা গে‌ছে, ঘন কুয়াশায় সেতুর ওপর দুর্ঘটনা এড়া‌তে বুধবার রাত ১২টা থে‌কে রাত ২টা পর্যন্ত পূর্ব ও প‌শ্চিম টোলপ্লাজায় টোলবুথগু‌লো বন্ধ রাখা হয়। প‌রে মহাসড়‌কে গা‌ড়ির দীর্ঘসা‌রি ও যানজ‌ট সৃ‌ষ্টি হওয়ায় উভয়পা‌ড়ে ১৪‌টি টোলবু‌থের ম‌ধ্যে সেতুপূর্ব পা‌ড়ে দুইটি ও প‌শ্চি‌মের দুইটি টোলবুথ খোলা রাখা হয়। বেলা সোয়া ১১টাতেও ঘন কুয়াশায় কিছুই দেখা যা‌চ্ছে না।  

চালকরা জানান, কুয়াশা বে‌শি হ‌লেই সেতু‌তে টোল আদায় বন্ধ রাখা হয়। দীর্ঘ সময় গা‌ড়ি বন্ধ থাকায় চালকরাও ঘু‌মি‌য়ে প‌ড়ে। অনে‌কেই এলো‌মে‌লোভা‌বে গা‌ড়ি রে‌খে সড়ক আট‌কি‌য়ে রা‌খে। এছাড়া সকা‌লের দি‌কে মহাসড়‌কে গা‌ড়ির চাপ বে‌ড়ে যায়। ফ‌লে যানজ‌টের সৃ‌ষ্টি হয়।  

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌ফিকুল ইসলাম জানান, ক‌য়েক‌দিন ধ‌রেই ঘন কুয়াশার কার‌ণে সেতু‌তে টোল আদায় বন্ধ থাকায় সকা‌লের দি‌কে মহাসড়‌কে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌চ্ছে। বৃহস্প‌তিবার ভোর রাত থে‌কে বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা থেকে বাসাইল উপজেলার বাঐখোলা পর্যন্ত মহাসড়‌ক পর্যন্ত প‌রিবহ‌নের দীর্ঘসা‌রি র‌য়ে‌ছে। মহাসড়‌কে প‌রিবহন চলাচল স্বাভা‌বিক কর‌তে পু‌লিশ কাজ কর‌ছে।  

প্রীতি / প্রীতি

দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার

রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হ‌বে না, দরকার পদক্ষেপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ

বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল

দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে