কোনো কাজ নেই, মেট্রোরেলে ঘুরতে যাচ্ছি!
স্বপ্নের মেট্রোরেলে প্রথমবারের মতো যাত্রা করতে উত্তরা দিয়াবাড়ি ও আগারগাঁও স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। সব স্তরের যাত্রীরা আজ এ স্টেশন থেকে নিজ নিজ গন্তব্যে ভ্রমণের জন্য ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন। কেউ আবার প্রথমবারের মতো মেট্রোরেলে ভ্রমণের অভিজ্ঞতা নিতে ভ্রমণ করছেন। এমনই একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজরিয়া।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে আগারগাঁও মেট্রো স্টেশনে কথা হয় তাজরিয়ার সঙ্গে। তিনি বলেন, আজকের দিনটার জন্য আমরা অনেক আনন্দিত। পরিবারের সবাই মিলে এসেছি। একদম ভোরে এসে লাইনে দাঁড়িয়েছি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে টিকিট পেয়েছি। আমরা উত্তরা যাবো। আমাদের কোনো কাজ নেই, ঘুরতে যাচ্ছি।
শেওড়াপাড়া থেকে আসা তাজরিয়া বলেন, বাংলাদেশে প্রথম মেট্রোরেল চালু হয়েছে প্রথম দিন তাই খুব এক্সাইটেড। আজকে মূলত পরিবার নিয়ে ঘুরতে আসা।
বাংলাদেশ ইউনিভার্সিটি বিজনেস অ্যান্ড টেকনোলজিতে পড়া বাসনীন বলেন, পরিবারের সবাই প্রথমবার মেট্রোরেলে চড়তে এসেছি। সবাই মিলে ঘুরতে এলাম, ভালো লাগছে। আজকে আসা ও টিকিট পাওয়াটা সৌভাগ্যের।
তাজরিয়ার মা বলেন, দেশের বাইরে মেট্রোরেলে ঘুরেছি কিন্তু নিজের দেশের মেট্রোরেলে উঠবো এটি ভিন্ন অনুভূতি, খুব ভালো লাগছে।
প্রীতি / প্রীতি
দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হবে না, দরকার পদক্ষেপ
নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ
মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ
বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল
দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির