ময়না পাখির মতো শেখানো কথা বলে বিএনপি নেতারা : তথ্যমন্ত্রী
বিএনপি নেতারা ময়না পাখির মতো শেখানো কথা বলেন উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খন্দকার মোশাররফ, রিজভী, ফখরুল সাহেব, গয়েশ্বর বাবু, আরও যারা বিএনপির সম্মানিত নেতারা রয়েছেন সবাই তোতা কিংবা ময়না পাখির মতো কথা বলেন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর ) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ১৪ বছর ধরে তারা একই ঢোল বাজাচ্ছেন।এগুলোর মধ্যে কোনো নতুনত্ব নেই। প্রকৃতপক্ষে বিএনপি ১৪ বছরে জনগণ থেকে যোজন যোজন দূরে সরে গেছ।
রংপুর সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয়ের কারণ বিষয়ে জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, রংপুর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী কম ভোট পেলেও, বেশিরভাগ আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী নির্বাচিত হয়েছেন। সেখান থেকেই উত্তর খুঁজে পাওয়া যায় দুর্বলতা কিংবা হিসাব কোথায়। ভোট কিন্তু খুবই সুষ্ঠ এবং সুন্দর হয়েছে।
এসময় বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি রাজু আলীম, সাধারণ সম্পাদক রিমন মাহফুজসহ নেতারা উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন