অবৈধ জাল অপসারণে শুরু হচ্ছে বিশেষ কম্বিং অপারেশন
দেশের মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হচ্ছে বিশেষ কম্বিং অপারেশন। ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছের পোনা রক্ষায় বেহুন্দি জালসহ মৎস্যসম্পদের জন্য ক্ষতিকর সব ধরণের অবৈধ জাল অপসারণে আগামী ৪ জানুয়ারি ২০২৩ থেকে ধাপে ধাপে এ বিশেষ অপারেশন পরিচালনা করা হবে।
দেশের ১৭ জেলা-পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, বরিশাল, নোয়াখালী, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, কক্সবাজার, চট্টগ্রাম, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, শরিয়তপুর, মাদারীপুর ও চাঁদপুরে এ বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হবে। অপারেশন পরিচালনার জন্য মৎস্য অধিদপ্তর ও মাঠ পর্যায়ের মৎস্য কর্মকর্তাদের সমন্বয়ে প্রতিটি জেলায় একটি করে মোট ১৭টি মনিটরিং টিম কাজ করবে। এছাড়া অভিযানের নিয়মিত তথ্য সংগ্রহে মৎস্য অধিদপ্তরে চালু থাকবে একটি নিয়ন্ত্রণ কক্ষ।
এদিকে মৎস্যসম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল, কারেন্ট জালসহ সব ধরণের ক্ষতিকর অবৈধ জাল দিয়ে মৎস্য আহরণ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
প্রীতি / প্রীতি
দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হবে না, দরকার পদক্ষেপ
নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ
মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ
বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল
দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির